মুক্তি পেয়েছেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ এপ্রিল ২০২৬ ০৫:৪০ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
মুক্তি পেয়েছেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি

ভোলায় জামায়াতে ইসলামীর পৌরসভা মহিলা কর্মী বিবি সাওদার জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন আদেশ প্রদান করেন।

​উল্লেখ্য, গত ৫ এপ্রিল দিবাগত রাত ১১টায় ভোলা পৌরসভার নিজ বাসভবন থেকে বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি সংক্ষিপ্ত পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান লিখেছেন, “আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।”