হাদি হত্যার সঙ্গে ভোট পেছানোর ষড়যন্ত্রের জড়িত থাকার সম্ভাবনা: সালাহউদ্দিন আহমদ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৫ ০৫:৫৩ অপরাহ্ণ   |   ২৮০ বার পঠিত
হাদি হত্যার সঙ্গে ভোট পেছানোর ষড়যন্ত্রের জড়িত থাকার সম্ভাবনা: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে স্বৈরাচারী শক্তি ও নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারীরা জড়িত থাকতে পারে।
 

শনিবার (২০ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
 

সালাহউদ্দিন আহমদ বলেন, "গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র বিফল হবে। নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পেছানোর কোনও সুযোগ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন লক্ষাধিক জনতার সমাবেশ হবে। সেখানে দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্রকে ব্যর্থ করার কঠোর বার্তা দেওয়া হবে।"