সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ এপ্রিল ২০২৫ ০৭:৫৬ অপরাহ্ণ   |   ৬১৯ বার পঠিত
সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু গ্রেপ্তার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার, ২১ এপ্রিল, রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।
 

আওয়ামী লীগ সরকারের পতনের পর, ২০২৩ সালের ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
 

২০২০ সালের ১৭ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী মনিরুল ইসলাম। ওই নির্বাচনের আয়োজন করা হয়েছিল একাদশ জাতীয় সংসদের সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হওয়া আসনে।