দ্বিতীয় দিনের মতো কার্যালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই একাধিক বৈঠকের মধ্য দিয়ে তাঁর কর্মদিবস শুরু হয়।
সকালে প্রধানমন্ত্রী তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।
এ ছাড়া তিনি পৃথকভাবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)–এর মহাপরিচালকদের সঙ্গেও বৈঠক করেন।
বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন।
এদিকে দুপুরে তিনি আরও একটি আন্তঃমন্ত্রণালয় সভায় অংশ নেবেন। ওই সভায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।