মুরাদনগরের বাখরনগর উচ্চ বিদ্যানিকেতনে এসএসসিতে জিপিএ-৫ পেল ৪ শিক্ষার্থী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ আগu ২০২৬ ০৬:২২ অপরাহ্ণ   |   ৬১৫ বার পঠিত
মুরাদনগরের বাখরনগর উচ্চ বিদ্যানিকেতনে এসএসসিতে জিপিএ-৫ পেল ৪ শিক্ষার্থী

মো আমিনুল ইসলাম:



কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর উচ্চ বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে চার মেধাবী শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তাদের এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

 

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো—কাজী নাহিদুল ইসলাম, জাইমা হোসেন ফাতিহা, প্রিয়ন্তী বনিক ও ইসরাত জাহান ইভা।
 

বিদ্যালয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং অভিভাবকদের সহযোগিতায় তারা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে।
 

বাখরনগর উচ্চ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বেলাল হোসাইন বলেন, “আমাদের চার শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ সাফল্য শুধু শিক্ষার্থীদের নয়, এটি তাদের অভিভাবক, শিক্ষক এবং পুরো বিদ্যালয় পরিবারের সম্মিলিত অর্জন। আমরা সবসময় শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে এবং দেশের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাবে—এটাই আমাদের প্রত্যাশা।”
 

তিনি জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও আরও মনোযোগী হয়ে পড়াশোনা করার আহ্বান জানান।
 

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের এ সাফল্য আগামী দিনে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক-শিক্ষার্থীদের উৎসাহিত করবে।