ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনা ও মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখার আবেদন পাটোয়ারীর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪০ অপরাহ্ণ   |   ৩১ বার পঠিত
ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনা ও মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখার আবেদন পাটোয়ারীর

ঢাকা-৮ নির্বাচনী এলাকায় ভোটগ্রহণে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন ১১-দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

আবেদনে ভোট পুনর্গণনার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা ও এর আগ পর্যন্ত ওই আসনের শপথ পাঠ অনুষ্ঠান আয়োজন থেকে বিরত রাখার কথা উল্লেখ করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এই লিখিত অভিযোগ জমা দেন।