দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ এপ্রিল ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ   |   ৫ বার পঠিত
দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কাটা ও সঞ্চালন লাইনের জাম্পারিং কাজ সম্পাদনের জন্য স্থানভেদে দেশের কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার সকাল থেকে টানা ৪-৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

 

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহকসেবার স্বার্থে বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো, নাটোর দফতরের আওতাধীন বাইপাস ফিডার এলাকায় বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কর্তন কাজের জন্য মঙ্গলবার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

 

এদিন বাইপাস ফিডার এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

 

অন্যদিকে, সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সুনামগঞ্জ দফতরের আওতাধীন ছাতক গ্রিড উপকেন্দ্রের সিলেট ছাতক সঞ্চালন লাইনের সার্কিট-১ ও সার্কিট-২ জাম্পারিং কাজ সম্পাদনের জন্য মঙ্গলবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি ইনকামিং সার্কিট শাট-ডাউন গ্রহণ করা হবে।

 

এদিন ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জের আওতাধীন সব এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

গ্রাহকদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।