উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে নিউজিল্যান্ড হাইকমিশনারের সাক্ষাৎ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ মে ২০২৬ ০৫:৫৩ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে নিউজিল্যান্ড হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন।

 

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা, বাণিজ্য সম্প্রসারণ এবং সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

 

সাক্ষাতে হাইকমিশনার ডেভিড পাইন ফার্মাসিউটিক্যাল, পর্যটন, উচ্চশিক্ষা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বাংলাদেশে আরও বিস্তৃতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

 

তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু ইস্যুতে আরও সক্রিয় ও নেতৃত্বমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

 

অন্যদিকে, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সবুজ অর্থনীতি গঠনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

 

তিনি আরও উল্লেখ করেন, বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশ ক্রমশ সক্ষমতা অর্জন করছে এবং ভবিষ্যতে এ ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য প্রস্তুত।