দেড় ঘণ্টা পর শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেলেন শিক্ষার্থীরা, স্বাভাবিক হলো যান চলাচল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ জুলাই ২০২৬ ০৬:৩২ অপরাহ্ণ   |   ৫০ বার পঠিত
দেড় ঘণ্টা পর শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেলেন শিক্ষার্থীরা, স্বাভাবিক হলো যান চলাচল

ঢাকা প্রেস প্রতিবেদক

 

রাজধানীর শিক্ষা ভবনের সামনে প্রায় দেড় ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সেখান থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের সড়ক ত্যাগের পর শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
 

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পৌঁছালে সেখানে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন। এরপর তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
 

শিক্ষার্থীদের দাবিদাওয়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার কথা থাকলেও শেষ পর্যন্ত কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকেও কোনো প্রতিনিধি শিক্ষা মন্ত্রণালয়ে যাননি।
 

পরে বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শিক্ষা ভবনের সামনের সড়ক ছেড়ে দেন। তারা জানান, পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে সাইন্সল্যাব মোড়ে অবস্থান করবেন।
 

আন্দোলনকারীরা বলেন, তাদের পূর্বঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লংমার্চ এবং শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।