মো. শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর চারঘাট উপজেলার ৬ নম্বর ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল।
সভায় সভাপতিত্ব করেন ৬ নম্বর ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহমদ হাসান মাসুদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, চারঘাট উপজেলা জাসাসের সভাপতি আব্দুল গফুর সরকার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জালাল উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভায়ালক্ষীপুর ইউনিয়ন যুবদলের নেতা সোহানুর রহমান আন্দোলন এবং বিএনপি নেতা মাসুদ রানা।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
কর্মীসভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মধ্যে ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আকবর আলী, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি ফজলুর রহমান এবং ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আসকর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভা শেষে ডাকরা শিংড়াকান্দি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে দেশ, জাতি এবং দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।