চট্টগ্রামের পটিয়া উপজেলার ৪ নম্বর কোলাগাঁও ইউনিয়ন মহিলা দলের ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় লাখেরা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় নবঘোষিত কমিটিতে খালেদা আক্তারকে সভাপতি এবং রাশিয়া বেগমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পটিয়া উপজেলা শাখার সভাপতি সাজেদা ইয়াসমিন রেখা। প্রধান বক্তা ছিলেন ৪ নম্বর কোলাগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন কোলাগাঁও ইউনিয়ন মহিলা দলের সভাপতি খালেদা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ রাসেল।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হালিমা বেগম, কোলাগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল রহমান হিলু, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি সেলিনা আক্তার রুজি, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ছিদ্দিক, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর আলম, সাবেক যুবদল সভাপতি জাহেদ হোসেন মেম্বার, সিরাজুল ইসলাম জুনু, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাজেদা বেগম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক রবিউল আলম (রবি) এবং দক্ষিণ জেলা কৃষকদলের সাবেক সদস্য আবু বক্কর রায়হানসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানর আদর্শে উজ্জীবিত হয়ে তারেক রহমানএর নেতৃত্বে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।