পটিয়ায় খাল থেকে নারীর লাশ উদ্ধার, একদিন পর পরিচয় শনাক্ত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ এপ্রিল ২০২৬ ০৬:৪৯ অপরাহ্ণ   |   ৩৩৫ বার পঠিত
পটিয়ায় খাল থেকে নারীর লাশ উদ্ধার, একদিন পর পরিচয় শনাক্ত

চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহা খাল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে একদিনের চেষ্টায় তার পরিচয় শনাক্ত করা হয়।

নিহত হাসিনা আক্তার (৩১) কক্সবাজারের উখিয়া উপজেলার রতনপালং ইউনিয়নের বাসিন্দা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় জিরি ইউনিয়নের কৈয়গ্রাম সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়রা খালে লাশ ভাসতে দেখে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।