সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে : পানিসম্পদ মন্ত্রী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ণ   |   ৫৬ বার পঠিত
সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে : পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করার জন্য সমবায় সমিতিতে কাজ করতে হবে। পল্লী উন্নয়ন ও সমবায়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নারী-পুরুষকে মাধ্যমে স্বাবলম্বী করার জন্য সমবায় সমিতি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে।

আজ লক্ষীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর ৪২তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী।

‎এ সময় মন্ত্রী বলেন, সমবায় সমিতির সদস্য সংখা বৃদ্ধি করতে হবে এবং সমিতিকে কার্যকর করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।লক্ষীপুরে সমবায় সমিতির যে সকল সম্পদ রয়েছে সেগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। পানি উন্নয়ন বোর্ডের চাঁদপুর সেচ প্রকল্পের আওতায় লক্ষীপুরে কৃষি কাজে সেচ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া আহ্বান জানান তিনি।

‎এ্যানি চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেন। বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড পাইলটিং হিসেবে চালু করেছে। পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড বিতরণ করা হবে।

‎মন্ত্রী এছাড়াও লক্ষীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা পরিষদের অনূকূলে সমাজসেবা অধিদপ্তর খেকে প্রাপ্ত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও রিক্সা বিতরণ করেন।

‎লক্ষীপুর জেলা সমবায় সমিতির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক সাহাবুদ্দিন সাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা সমবায় অফিসার আশরাফ উদ্দিন রুমী, বিআরডিবি উপপরিচালক কল্লোল সরকার, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সহসভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।