৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা, ২০২৪ যথারীতি অনুষ্ঠিত হবে: ঢাকা শিক্ষা বোর্ড
প্রিন্ট করুন
প্রকাশকালঃ
০১ জুন ২০২৪ ০১:৪২ অপরাহ্ণ
|
১২৪৪ বার পঠিত
চলতি বছরের এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে সম্প্রতি যে বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটি সঠিক নয় জানিয়ে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। শনিবার (১ জুন) বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এমন পরামর্শ দেয়া হয়েছে।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে।
বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কর্তৃক ইস্যুকৃত নয়। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুসারে আগামী ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা, ২০২৪ যথারীতি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার।