রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেফতার ১৬

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ মার্চ ২০২৬ ০৩:৫৫ অপরাহ্ণ   |   ৫ বার পঠিত
রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেফতার ১৬

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (২৭ মার্চ)  দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। 

 

আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১২ জন রয়েছে। তাদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।