আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান বদিউর রহমান
আবদুল হাকিম রানা:
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৬৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সাথে ব্যাংকের পরিচালন কার্যক্রম ও আগামী দিনের অগ্রযাত্রায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, পরিচালক আলহাজ্ব খলিলুর রহমান, আলহাজ্ব সেলিম রহমান, মাহবুব আহমেদ, আলহাজ্ব হাফেজ মোঃ এনায়েত উল্লা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, আলহাজ্ব আনোয়ার হোসেন, খাজা শাহরিয়ার, মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আবদুল ওয়াদুদ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক (আইবিআরপিডি) ও পর্যবেক্ষক মুহাম্মদ আনিছুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান, কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ-সহ সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।