মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হলেন মির্জা আব্বাস–রিজভীসহ পাঁচজন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১২ অপরাহ্ণ   |   ১৬৯ বার পঠিত
মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হলেন মির্জা আব্বাস–রিজভীসহ পাঁচজন

মির্জা আব্বাসসহ মোট ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
 

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম খান, মো. ইসমাইল জবিউল্লাহ, রুহুল কবির রিজভী আহমেদ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

 


 

এ ছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ড. মাহদী আমিন, ডা. জাহেদুর রহমান এবং রেহানা আসিফ আসাদ।
 

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।