নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পুরানা পল্টনের পিকিং গার্ডেন থাই ও চাইনিজ রেস্তোরাঁয় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘লাক্সারিয়াস রিয়েল এস্টেট লিঃ’-এর উদ্যোগে ‘গ্রাহক সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ জুলাই, শনিবার বিকাল ৫টায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রানভিলের চেয়ারম্যান ব্যারিস্টার মোস্তফা সাকের উল্লাহ। লাক্সারিয়াস রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু মুছা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদানী কিতাবখানার সিইও জনাব মুফতি মোহাম্মদ আমিমুল ইহসান, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও শাখা প্রধান জনাব মো: জহিরুল ইসলাম, লাক্সারিয়াস রিয়েল এস্টেটের এক্সিকিউটিভ ডিরেক্টর মো: আলাউদ্দিন ভূঁইয়া, ফিন্যান্স ডিরেক্টর মো: কামাল ঢালী এবং প্রকল্প পরিচালক মো: আলাউদ্দিন সরকার।
অনুষ্ঠানে বক্তারা লাক্সারিয়াস রিয়েল এস্টেটের গ্রাহকসেবার মান, নির্ভরযোগ্যতা এবং আবাসন খাতে প্রতিষ্ঠানটির অবদানের প্রশংসা করেন। একই সাথে গ্রাহকদের আস্থা বজায় রেখে আগামী দিনে আরও আধুনিক ও মানসম্মত আবাসন প্রকল্প উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
সমাবেশে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সবার জন্য এক সৌজন্য নৈশভোজের আয়োজন করা হয়।