মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ মার্চ ২০২৬ ০১:০৮ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। যারা নেতাকর্মী আছেন, আমাদের ধৈর্য ধরতে হবে। আইনশৃঙ্খলার মধ্যে থাকতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা, কষ্ট, অসুবিধা হয়– এ জিনিসগুলো করা যাবে না। একই সঙ্গে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বুঝাতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা মানুষের সমস্যার কারণ হতে চাই না। কিন্তু প্রত্যেক নেতাকর্মীকে এই বিষয়ে সচেতন থাকতে হবে।

গতকাল শনিবার সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। সন্ধ্যায় তাঁর গাড়িবহর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দলটির চেয়ারম্যান কার্যালয়ের সামনে পৌঁছানোর পর গাড়ির ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। 