সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ নভেম্বর ২০২৫ ১১:১১ পূর্বাহ্ণ   |   ১৫৩ বার পঠিত
সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট অভ্যুত্থানে চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
 

বুধবার (১৯ নভেম্বর) মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম সাক্ষ্য দেবেন। তার সাক্ষ্যের মাধ্যমে এই মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ। ইতোমধ্যে এ মামলায় মোট ২৬ জন সাক্ষ্য দিয়েছেন।
 

অন্যদিকে, আশুলিয়ায় ৬টি মরদেহ পোড়ানো এবং ৭ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে আজ ১৮তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এ সাক্ষ্যগ্রহণ পরিচালনা করবেন।
 

প্রসিকিউশন জানায়, খুব শিগগিরই এই মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া এসআই শেখ আবজালুল হক সাক্ষ্য দেবেন। মামলার ১৬ আসামির মধ্যে বর্তমানে ৮ জন গ্রেফতার অবস্থায় রয়েছেন। সকালেই তাদের আদালতে হাজির করা হয়েছে।