টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ জুন ২০২৪ ০৫:৪১ অপরাহ্ণ   |   ৪৪০ বার পঠিত
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

জেলার কালিহাতীতে আজ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিল্লাল হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।সকাল ৮টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত বিল্লাল হোসেন ঢাকার ডেমরা থানার মুসলিম নগর এলাকার আনিছ মিয়ার ছেলে।

 

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক ইউসুফ আলী বলেন, বিল্লাল পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। সকালে উপজেলার সরাতৈল নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তার মোটরসাইকেলের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যং হয়। মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।