মুরাদনগরে আলেম-ওলামাদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে বিএনপি নেতা ফারুক আহমেদ বাদশা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ জুন ২০২৬ ০৬:৫৮ অপরাহ্ণ   |   ৫৮ বার পঠিত
মুরাদনগরে আলেম-ওলামাদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে বিএনপি নেতা ফারুক আহমেদ বাদশা

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার মুরাদনগরে আলেম-ওলামাদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিএনপি নেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফারুক আহমেদ বাদশা শুভেচ্ছা বিনিময় করেন।

 

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকালে উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, মুরাদনগরের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ ও সাবেক ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষ থেকে আলেম-ওলামাদের প্রতি পবিত্র ঈদের শুভেচ্ছা জানাতে তিনি উপস্থিত হয়েছেন। বক্তব্যে ফারুক আহমেদ বাদশা বলেন, আলেম সমাজ সবসময় দেশ, সমাজ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

 

তিনি উল্লেখ করেন, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সঙ্গে আলেম-ওলামাদের দীর্ঘদিনের সম্পর্ক ও পারস্পরিক আন্তরিকতা রয়েছে।

 

তিনি আরও বলেন, আমি কায়কোবাদ দাদার আদর্শ অনুসরণ করে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতে সুযোগ পেলে নবীপুর পশ্চিম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা ও দোয়া পেলে এলাকার শান্তি-শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ।

 

উপজেলা ইমাম ও খতিব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুফতি ফরহাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাফেজ আমিনুল ইসলাম, মাওলানা মুফতি ছাদেকুল ইসলাম, মাওলানা আবুল হাসান, মাওলানা আব্দুল কবির, মাওলানা নুরুজ্জামান, মাওলানা গিয়াস উদ্দিন, মুফতি আবু মুছা, মাওলানা ইকরামুল হক মুরাদী, মাওলানা কামাল উদ্দিন, মুফতি কাজী জামাল, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা ইসমাইল ও মাওলানা ফরিদুজ্জামানসহ স্থানীয় আলেম-ওলামাগণ।

 

এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক আলেম-ওলামা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।