ঈদের দিন কারাবন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৬ ১২:১৫ অপরাহ্ণ   |   ৩৫ বার পঠিত
ঈদের দিন কারাবন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের কারাগারগুলোতে আটক বন্দিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্দিদের সকাল, দুপুর ও রাতে বিশেষ খাবার পরিবেশন করা হবে।

 

রোববার অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

নির্ধারিত মেন্যু অনুযায়ী সকালে পায়েস বা সেমাই এবং মুড়ি পরিবেশন করা হবে।

 

দুপুরে সাদা ভাত, গরুর মাংস (ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস), মুরগির রোস্ট, পান ও সুপারিও সরবরাহ করা হবে। রাতের খাবারে সাদা ভাত, আলুর দম এবং রুইমাছ ভাজা রাখা হয়েছে।