ইরানে দূতাবাস বন্ধ করল সুইজারল্যান্ড

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ মার্চ ২০২৬ ১২:০৪ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
ইরানে দূতাবাস বন্ধ করল সুইজারল্যান্ড

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও নিরাপত্তা ঝুঁকির কারণে তেহরানে অবস্থিত দূতাবাস সাময়িকভাবে বন্ধ করছে সুইজারল্যান্ড।

 

সুইস ইনফো নামক সুইজারল্যান্ডের পত্রিকা গতকাল বুধবার এক প্রতিবেদনে উল্লেখ করে, সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩ মার্চ ৪ জন সুইস কর্মী ইরান ছেড়ে চলে যান। এছাড়া বুধবার অলিভিয়ার ব্যাঙ্গার্টার এবং বাকি ৫ জন কর্মী স্থলপথে দেশটি ত্যাগ করেন।

 

এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার তেহরানে ফিরে আসবেন বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়। 

 

মন্ত্রণালয় আরও জানায়, মধ্যস্থতাকারী হিসেবে সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগের একটি মাধ্যম বজায় রাখবে এবং এ বিষয়ে দুই দেশের সঙ্গে পরামর্শ চালিয়ে যাবে।

 

এছাড়া দূতাবাস সাময়িকভাবে বন্ধ করা এবং সুইস কর্মীদের ইরান ত্যাগ করার বিষয়টি যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় দেশকেই জানানো হয়েছে।

 

এছাড়া সুইজারল্যান্ড জানিয়েছে, প্রয়োজন হলে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদানে তারা ভবিষ্যতেও সহায়তা করতে প্রস্তুত থাকবে।