টেকনাফে এমপি শাহজাহান চৌধুরীর সঙ্গে সরকারি দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ মার্চ ২০২৬ ০৩:৪৯ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
টেকনাফে এমপি শাহজাহান চৌধুরীর সঙ্গে সরকারি দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার:

 

কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী-এর সঙ্গে টেকনাফ উপজেলা-র বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা প্রধানদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২ মার্চ ২০২৬ দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম জোরদার, জনসেবার মানোন্নয়ন এবং চলমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

এর আগে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী টেকনাফে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম ফুল দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

 

মতবিনিময় সভায় এমপি বলেন, টেকনাফ একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ও পর্যটন এলাকা। এ উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সকল দপ্তরের কর্মকর্তাদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

 

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সভা শেষে পারস্পরিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

 

এসময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।