নজির মিয়া, মাধবপুর প্রতিনিধি:
আহলে সুন্নাত ওয়াল জামা'আতের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ২০২৫-২০২৮ মেয়াদের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন খান্দুরা দরবার শরীফের পীর আলহাজ্ব সৈয়দ জিয়াউল কামাল (জাকারিয়া)।
তাঁর এই নির্বাচনে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনন্দন জানিয়ে ঢাকার প্রেস সাংবাদিক মো. নাজিমুল হাসান নাজির এক পোস্টে বলেন, “আলহামদুলিল্লাহ! যুগের যোগ্য লোক যুগোপযোগী পদ পেয়েছেন। প্রাণঢালা অভিনন্দন ও মোবারকবাদ। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দ্বীন ও মিল্লাতের খেদমতে আরও সফলতা দান করেন।”
এদিকে, সৈয়দ জিয়াউল কামালের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ার খবরে খান্দুরা দরবার শরীফের অনুসারী, ভক্তবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অনেকেই আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতায় আহলে সুন্নাত ওয়াল জামা'আতের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দ্বীনি ও সামাজিক সেবামূলক কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত হবে।