অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলা চালায়, তবে এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ‘তাৎক্ষণিক ও শক্তিশালী’ প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে সামরিক পদক্ষেপের হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই এই সতর্কবার্তা দেন তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, ইরানের সাহসী সশস্ত্র বাহিনী দেশটির স্থল, আকাশ ও সমুদ্রসীমায় যেকোনো আগ্রাসন মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। তিনি লেখেন, প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর সদস্যরা ‘ট্রিগারে আঙুল রেখে’ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এ বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে ইরান জানিয়ে দিল, দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্বে আঘাত এলে তার কঠোর জবাব দিতে তারা কোনো দ্বিধা করবে না।