পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ অক্টোবর ২০২৬ ০৫:৩৫ অপরাহ্ণ   |   ৫১ বার পঠিত
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত আবদুল হাকিম রানা ও সাধারণ সম্পাদক শফিউল আজমের নেতৃত্বে কমিটির কর্মকর্তা ও সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
 

গত ৭ অক্টোবর সন্ধ্যায় পটিয়া প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একেএম শাহজাহান উদ্দিন। এ সময় নির্বাচন কমিশনার আবুল হোসাইন ও অধ্যাপক ভগীরথ দাশ উপস্থিত ছিলেন।
 

নবনির্বাচিত সভাপতি আবদুল হাকিম রানা দৈনিক কালবেলা, বিজয় টিভি, দৈনিক চট্টগ্রাম মঞ্চ ও ঢাকা প্রেসের সঙ্গে যুক্ত। সাধারণ সম্পাদক শফিউল আজম দৈনিক আজাদী, প্রতিদিনের বাংলাদেশ ও চট্টগ্রাম পোস্টের সঙ্গে যুক্ত রয়েছেন।
 

কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক (দৈনিক প্রথম আলো), সিনিয়র যুগ্ম সম্পাদক আহমদ উল্লাহ (দৈনিক সমকাল), যুগ্ম সম্পাদক ফারুকুর রহমান বিনজু (দৈনিক আমাদের অর্থনীতি), অর্থ সম্পাদক রবিউল আলম ছোটন (দৈনিক পূর্বকোণ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুজিত দত্ত (দৈনিক আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম রহমান (দৈনিক নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক কামরুল ইসলাম (দৈনিক আজকালের খবর ও দৈনিক দক্ষিণ চট্টগ্রাম), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক ওবাইদুল হক পিবলু (সিপ্লাস টিভি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন) এবং তথ্যপ্রযুক্তি সম্পাদক কাউছার আলম (দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক পূর্বদেশ)।
 

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম এ কে জাহাঙ্গীর (ভোরের কাগজ), এস এম জুয়েল (দৈনিক আমার বার্তা ও ৭১ অনলাইন নিউজ) এবং আবদুল্লাহ আল নোমান (প্রতিদিনের কাগজ ও সময়ের কাগজ)।
 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার গুরুত্ব অপরিসীম। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত পটিয়া প্রেস ক্লাব নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথের মর্যাদা রক্ষা করে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করবেন এবং সাংবাদিকদের মর্যাদা, সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
 

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আটটি পদের প্রার্থীরা বিজয়ী হলেও অনিবার্য কারণে সাধারণ সম্পাদক পদের নির্বাচন স্থগিত থাকায় পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়নি। পরে স্থগিত ওই পদে পুনর্নির্বাচনের মাধ্যমে শফিউল আজমকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। সংশোধিত ২০২৬–২০২৮ মেয়াদের কমিটির এই নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়।
 

নবনির্বাচিত কমিটির প্রথম সভায় ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।