শনিবার (২০ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন হয় সকাল ১১টায়। মেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবদুল্লাহ্-আল-ফারুক। তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞান অর্জনের প্রচেষ্টার প্রশংসা করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে সহায়তা করবে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং বিজ্ঞানচর্চায় উৎসাহ দিতে প্রতিবছর এ ধরনের বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। মেলায় প্রদর্শিত শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং প্রশংসা কুড়ায়।