শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ অক্টোবর ২০২৬ ০৯:১২ অপরাহ্ণ   |   ৬৬ বার পঠিত
শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:

 

 

 

সারাদেশে এবারের শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ, শুভ ও নিরাপদ পরিবেশে উদযাপনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) অতন্দ্র প্রহরীর ন্যায় গুরুত্বপূর্ণ ও নিরলস ভূমিকা পালন করেছে।

 

চট্টগ্রামের পটিয়ায় ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আনসার-ভিডিপির উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান, ভিপিএম (বার)।

 

তিনি জানান, এ বছর দেশের ৩৩ হাজারেরও বেশি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপির সদস্যরা দিনরাত নিয়োজিত ছিলেন। কেবল চট্টগ্রাম অঞ্চলেই অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার-ভিডিপির প্রায় ২৬ হাজার সদস্য দায়িত্ব পালন করেছেন।

 

জাতীয় বিভিন্ন সংকটকাল ও নির্বাচনকালীন সময়ে এ বাহিনীর সদস্যদের আন্তরিক ও সাহসী ভূমিকার প্রশংসা করে উপ-মহাপরিচালক বলেন, “দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা নিজেদের অর্পিত দায়িত্বের প্রতি অবিচল থাকবে।”

 

পরিদর্শনকালে তাঁর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:

 

  • এস. এম. মুজিবুল হক পাভেল: পরিচালক, ১৩ আনসার ব্যাটালিয়ন, পটিয়া

  • মির্জা সিফাত-ই-খোদা, বিভিএমএস: পরিচালক, ২২ আনসার ব্যাটালিয়ন (ফয়’স লেক, চট্টগ্রাম)

  • মোঃ সেফাউল হোসেন, পিভিএম: জেলা কমান্ড্যান্ট, চট্টগ্রাম জেলা আনসার ও ভিডিপি

  • মোহাম্মদ জসীম উদ্দিন: জোন অধিনায়ক, চট্টগ্রাম মহানগর আনসার (উত্তর জোন)

  • তছলিমা আকতার: উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, পটিয়া

এছাড়াও রামকৃষ্ণ মিশনের সভাপতি জয় প্রকাশ ধর এবং সাধারণ সম্পাদক সৌরভ ধরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

মণ্ডপ পরিদর্শন ও আনুষ্ঠানিক আলোচনা শেষে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হওয়ায় আনসার-ভিডিপির উপ-মহাপরিচালক রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের মাঝে মিষ্টি বিতরণ করেন।