ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ নভেম্বর ২০২৪ ০৫:২৭ অপরাহ্ণ   |   ৭৪৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা

ঢাকা প্রেস
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক যুবক তার সৌদি আরব প্রবাসী স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৬ নভেম্বর) সকালে তার নিজস্ব বাসভবনে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
 

নিহত মোহন মিয়া আখাউড়া পৌরশহরের তারাগন মধ্যপাড়ার বাসিন্দা শফিকুল ইসলামের পুত্র। স্থানীয় সূত্র মতে, পাঁচ বছর আগে মোহনের বিয়ে আখাউড়া পৌরশহরের দেবগ্রামের বাসিন্দা শসন মিয়ার কন্যা তাসলিনা আক্তার চাঁদনীর সঙ্গে হয়। তাদের এক সন্তান রয়েছে।
 

গত কয়েকদিন ধরে মোহন তার প্রবাসী স্ত্রীর সঙ্গে মোবাইলে ঝগড়া করছিলেন। এই মনোমালিন্যের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। মঙ্গলবার রাতে তিনি তার শয়নকক্ষে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরেই মোহন এই পদক্ষেপ গ্রহণ করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি।