পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের এলামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ মার্চ ২০২৬ ০৬:২৪ অপরাহ্ণ   |   ২৮৩ বার পঠিত
পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের এলামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

কক্সবাজারের পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২২ মার্চ ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি তার বক্তব্যে প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক উন্নয়নে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা পুরোনো স্মৃতিচারণের পাশাপাশি ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।


অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।