ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ এপ্রিল ২০২৬ ০৪:৩০ অপরাহ্ণ   |   ৩৩৯ বার পঠিত
ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৬ সালের মার্চ মাসের অনলাইন মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে।

করদাতারা আগামী ২৩ এপ্রিল, ২০২৬ পর্যন্ত ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে তাদের রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন।

আজ এনবিআর’র ই-ভ্যাট ইউনিট থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

পহেলা বৈশাখের (বাংলা নববর্ষ) সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেম পরিচালনায় চলমান কারিগরি জটিলতা নিরসনের লক্ষ্যে এই সময়সীমা বাড়ানো হয়েছে।