শাহীনা ফেরদৌসী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ   |   ৩৭ বার পঠিত
শাহীনা ফেরদৌসী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহীনা ফেরদৌসীকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহীনা ফেরদৌসীকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।