রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, আলোচনায় ৩ দ্বিপাক্ষিক চুক্তি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৬ ০৭:৪৫ অপরাহ্ণ   |   ৪৭ বার পঠিত
রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, আলোচনায় ৩ দ্বিপাক্ষিক চুক্তি

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

ঢাকা, ৮ এপ্রিল: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মে মাসে রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী ১০ মে’র মধ্যে এ সফর অনুষ্ঠিত হতে পারে এবং সফরকে ঘিরে দুই দেশের মধ্যে অন্তত তিনটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

 

সোমবার (৬ এপ্রিল) ঢাকায় নিযুক্ত প্রণয় কুমার ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন সফরের বিভিন্ন দিক ও সম্ভাব্য চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

কূটনৈতিক সূত্রগুলো জানায়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুনভাবে জোরদার করতে এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি। সফরের মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে জোর দেওয়া হবে।

 

এদিকে, সফরে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান-কেও আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানা গেছে। সফরকে স্মরণীয় করে তুলতে ভারতের পক্ষ থেকে উচ্চমাত্রার রাষ্ট্রীয় আতিথেয়তার প্রস্তুতি নেওয়া হচ্ছে।