আহমদ রেজা, বিশেষ প্রতিনিধি: শনিবার (১৬ মে) অনুষ্ঠিত সম্মেলনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে বাকবিশিস সাংস্কৃতিক স্কোয়াডের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিক্ষকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ নূরুল আফছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক রণজিত কুমার দে। সম্মেলনে বক্তারা বলেন, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও বিজ্ঞানমনস্ক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাখাতে বিশেষ বরাদ্দ প্রয়োজন। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের অধিকার রক্ষা এবং আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠিত হয়েছে। সংগঠনের তৃতীয় দ্বি-বার্ষিক সম্মেলনে গঠিত এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক সভাপতি এবং অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।