এইচএসসির আইসিটি পরীক্ষায় বহিষ্কার ৭৬, অনুপস্থিত ১২ হাজার ৮২৯ 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ জুলাই ২০২৪ ০৫:৫২ অপরাহ্ণ   |   ৮৩৭ বার পঠিত
এইচএসসির আইসিটি পরীক্ষায় বহিষ্কার ৭৬, অনুপস্থিত ১২ হাজার ৮২৯ 

এইচএসসি ও সমমানের চতুর্থ দিনের তথ্য ও প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন পরীক্ষায় অনুপস্থিত ছিল ১২ হাজার ৮২৯ জন শিক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের দায়ে ৭৬ জনকে বহিষ্কার করা হয়েছে।   

 

মঙ্গলবার (৯ জুলাই) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য জানিয়েছে। আটটি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৩ হাজার ২২২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন নয় লাখ ৯০ হাজার ৩৯৩ জন। অনুপস্থিত ছিল ১২ হাজার ৮২৯ জন। আট বোর্ডে অনুপস্থিত হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭৬ জনকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে ৭৫ জন শিক্ষার্থী একজন পরিদর্শক।