পল্টনে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৪ ১২:১৭ অপরাহ্ণ   |   ৬১১ বার পঠিত
পল্টনে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন এবং চালক আহত হয়েছেন। দুর্ঘটনাটি আজ রোববার ভোরে ঘটে। তবে হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাস ও ট্রাক উল্টে গিয়ে পাশে থাকা একটি অটোরিকশা চাপা পড়ে। এতে অটোরিকশার যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান, আর চালক গুরুতর আহত হন।
 

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।