ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল মিয়ানমার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ অক্টোবর ২০২৬ ০৩:৩৩ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল মিয়ানমার

দেশের বিভিন্ন এলাকায় ৪ দশমিক ৮ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ১২ মিনিট ৫১ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।
 

রোববার আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৮।
 

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ৪৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারের ম্রক-ইউ অঞ্চলে।
 

তিনি বলেন, মিয়ানমারের ওই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। উৎপত্তিস্থল বাংলাদেশ থেকে অনেক দূরে হওয়ায় দেশের ওপর ভূমিকম্পটির প্রভাব তেমন পড়েনি।