মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো চীফ:
রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ৫ নম্বর ওয়ার্ড (ডাকরা) ইউপি সদস্য পদে মোঃ জিল্লুর রহমানকে বিজয়ী দেখতে চান বলে মত প্রকাশ করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অত্র এলাকার বাসিন্দা সোহানুর রহমান জানান, জিল্লুর রহমান একজন সৎ ও সহানুভূতিশীল মানুষ। এলাকার কেউ বিপদে পড়লে তিনি সবার আগে এগিয়ে আসেন। তিনি বর্তমানে ৫ নম্বর ওয়ার্ড ডাকরা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে তিনি এলাকার নানা সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় তার ভূমিকা প্রশংসনীয়। সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এ কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে সদস্য পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন অনেকেই। এলাকাবাসীর বিশ্বাস, তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
তবে এ বিষয়ে মোঃ জিল্লুর রহমান বলেন, “আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে থেকে গরিব-দুঃখী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করব।”
স্থানীয়দের মতে, আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক আলোচনা ও আগ্রহ বাড়ছে।