ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতার মেন্টর হচ্ছেন দ্রাবিড়!
প্রিন্ট করুন
প্রকাশকালঃ
১০ জুলাই ২০২৪ ০২:৫৮ অপরাহ্ণ
|
১০৭২ বার পঠিত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। দলটির মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। মঙ্গলবার ভারতের কোচ হিসেবে তার নাম প্রকাশ করে বিসিসিআই। তার অনুপস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব পাচ্ছেন রাহুল দ্রাবিড়, এমন দাবি একাধিক ভারতীয় গণমাধ্যমের। জানা যায়, দ্রাবিড়কে মেন্টরের দায়িত্ব দিতে পারে কেকেআর। সেটার জন্য বড় অঙ্কের প্রস্তাবও দেয়া হয়েছে তাকে।
কলকাতা ছাড়াও তার প্রতি আগ্রহ দেখিয়েছে রাজস্থানসহ আরও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। ভারতের হেড কোচ হিসেবে ১২ কোটি রুপি পেতেন দ্রাবিড়। আইপিএলের দলগুলো অবশ্য তার থেকে অনেক বেশি পারিশ্রমিক দিতে চাচ্ছে দ্রাবিড়কে। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন দ্রাবিড়। তিনি ২০১৪ ও ২০১৫ সালে রাজস্থান রয়েলসের মেন্টর ছিলেন। সামলেছেন দিল্লি ক্যাপিটালসের দায়িত্বও। এবার আরও একবার আইপিএলে ফিরতে পারেন দ্রাবিড়।