মুরাদনগর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন মাসরুরুল হক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ এপ্রিল ২০২৬ ০৬:২১ অপরাহ্ণ   |   ৮৭ বার পঠিত
মুরাদনগর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন মাসরুরুল হক

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 


কুমিল্লার মুরাদনগর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মাসরুরুল হক। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।

 

দায়িত্ব গ্রহণের পরপরই থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার উদ্যোগ নেন তিনি। মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন নতুন ওসি।

 

এদিকে, তার যোগদানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সচেতন মহলের মতে, তার নেতৃত্বে মুরাদনগরে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবে।