প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সরকার গঠন ও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান সৌদি রাষ্ট্রদূত। একই সঙ্গে সৌদি যুবরাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তাও পৌঁছে দেন তিনি।
বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সৌদি আরব ও বাংলাদেশ-এর মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার, আর্থ-সামাজিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুগুলো আলোচনায় গুরুত্ব পায়।
এর আগে সকাল ৯টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিসে আসেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।