ঈদের ছুটি শেষে আজ বসছে সংসদের অধিবেশন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ মার্চ ২০২৬ ০৯:৩২ পূর্বাহ্ণ   |   ৪৪ বার পঠিত
ঈদের ছুটি শেষে আজ বসছে সংসদের অধিবেশন

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

ঢাকা, ২৯ মার্চ ২০২৬: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন পুনরায় শুরু হচ্ছে আজ রবিবার (২৯ মার্চ)।

 

সংসদীয় কার্যসূচির অংশ হিসেবে আজ সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠকও অনুষ্ঠিত হবে।

 

উল্লেখ্য, গত ১২ মার্চ শুরু হওয়া অধিবেশন ঈদুল ফিতরসহ বিভিন্ন ছুটির কারণে ১৫ মার্চ মূলতবি করা হয়েছিল।

 

অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এ আলোচনায় সরকার ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন।

 

এছাড়া কার্যসূচিতে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব, জাতীয় গুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং সেসব নোটিশের ওপর আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।

 

সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।