ঢাকা প্রেস প্রতিবেদক
ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজের অংশ হিসেবে গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে নারায়ণগঞ্জের পাঁচটি এলাকায় আগামী রোববার ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুন (রোববার) সকাল ৯টা থেকে ২৯ জুন (সোমবার) সকাল ৯টা পর্যন্ত ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প এবং সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বা সাময়িক সরবরাহ বিঘ্নিত হতে পারে।
তিতাস গ্যাস জানায়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাস্তবায়নাধীন দক্ষিণ এশিয়া উপআঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (সাসেক) প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ চলছে। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মোড়ে গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ করা হবে।
সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।