খুলনায় আদালতের সামনে কুপিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ নভেম্বর ২০২৫ ০২:০৭ অপরাহ্ণ   |   ৩০৮ বার পঠিত
খুলনায় আদালতের সামনে কুপিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা

খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দিনের আলোয় ঘটে গেলো নৃশংস হত্যাকাণ্ড। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আদালত এলাকার মূল ফটকের কাছে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা করে।
 

নিহতদের নাম রাজন (২৮)আতিক (২৯)। ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আতিক মারা যান।
 

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, দুপুরে আদালতের সামনে দুইজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে তারা আদালতে কেন এসেছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
 

ঘটনার বর্ণনায় ওসি বলেন, আদালত থেকে বের হওয়ার পর রাজনকে পেছন থেকে চাপাতি দিয়ে আঘাত করা হয়। তিনি মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে। এরপর আতিকের ওপর গুলি চালানো হয়।
 

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।