ঢাকা প্রেস প্রতিনিধি
রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকার একটি খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্তে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে বাড্ডা থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১৬ জুন (মঙ্গলবার) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বাড্ডা থানাধীন ৪১ নম্বর সাতারকুল ওয়ার্ডের ইয়াছিন নগর খালের কচুরিপানার মধ্যে থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ব্যক্তির আনুমানিক বয়স ২৫ বছর এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি। তার বাম হাতে ইংরেজি 'S' আকৃতির একটি ট্যাটু ও একটি ব্রেসলেট ছিল। এছাড়া বাম হাতের বৃদ্ধাঙ্গুলি অনুপস্থিত এবং গলায় সাদা রঙের একটি চেইন পাওয়া যায়। মরদেহ উদ্ধারের সময় তার পরনে কালো রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট ও কালো রঙের একটি জামা ছিল।
এ ঘটনায় বাড্ডা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-২১, তারিখ ১৭ জুন ২০২৬।
পুলিশ জানিয়েছে, প্রকাশিত ছবি দেখে কেউ মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারলে বাড্ডা থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪১৫০৭), তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. আবু জাফর হাওলাদার (০১৭১২-৫২১৬০০) অথবা অফিসার ইনচার্জের (০১৩২০-০৪১৫০০) সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।