সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ৫৭০ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ এপ্রিল ২০২৬ ০৪:৩৬ অপরাহ্ণ   |   ৫৭ বার পঠিত
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ৫৭০ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

 

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এবং সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় সীতাকুণ্ড উপজেলাধীন জঙ্গল সলিমপুর এলাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সীতাকুণ্ড থানাধীন ছিন্নমূল এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী চলমান টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে শিশুদের টিকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মো. আলতাফ হোসেন এবং ইউনিসেফের ফিল্ড চিফ মাধুরী ব্যানার্জি।

আজ ২০ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এস এম পাইলট উচ্চ বিদ্যালয় টিকাদান কেন্দ্রে মোট ৫৭০ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হয়। বাকি শিশুরা পরবর্তী সময়ে পর্যায়ক্রমে টিকা পাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।