রাজশাহীর চারঘাট বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চারঘাট চার রাস্তার মোড় থেকে কর্মসূচিটি শুরু হয়ে বাজারের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা দলের বিভিন্ন দাবি ও কর্মসূচি তুলে ধরার পাশাপাশি স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. নাজমুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. তরিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. সুফেল রানা, চারঘাট পৌরসভা জামায়াতের আমির মো. ইকবাল হোসেন, পৌর সেক্রেটারি মো. কবির হোসেন এবং উপজেলা শিবিরের সেক্রেটারি মো. ইখলাস হোসেন। এছাড়া বিভিন্ন ইউনিয়নের আমির-সেক্রেটারিসহ স্থানীয় নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. নাজমুল হক বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা প্রয়োজন। জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। জুলাই-আগস্টের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অধ্যক্ষ নাজমুল হক আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
পরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা চারঘাট বাজারের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দলের বিভিন্ন দাবি তুলে ধরেন।