বিদ্যুৎ বিল নিয়ে জরুরি নির্দেশনা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ মে ২০২৬ ১২:১১ অপরাহ্ণ   |   ৫৪ বার পঠিত
বিদ্যুৎ বিল নিয়ে জরুরি নির্দেশনা

ঈদুল আজহার দীর্ঘ ছুটির আগে গ্রাহকদের দ্রুত বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। সংস্থাটি জানিয়েছে, আগামী শনিবার (২৩ মে) পর্যন্ত বিল পরিশোধ করলে অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না।

 

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সব সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। ফলে গ্রাহকরা সহজেই ব্যাংক কিংবা সংশ্লিষ্ট অফিসের মাধ্যমে বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন।

 

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে পরবর্তী মাসের বিলের সঙ্গে এলপিসি বা লেট পেমেন্ট চার্জ যুক্ত হবে। তাই ভোগান্তি ও অতিরিক্ত অর্থ পরিশোধ এড়াতে গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যেই বিল পরিশোধের পরামর্শ দেওয়া হয়েছে।